× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুজি গো

দিলারা হাফিজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১৩:১৮ পিএম

বুজি গো

এহনও তুমার লাইগা মনডা আকুপাকু করে বুজি,

গুইদাকালে তুমারে দেইখ্যা ফ্যাল ফ্যালিয়া চাইয়া থাকতাম,

কত ডক আছিলা তুমি…

তুমার গতরডা আছিলো দুধের মতো ধলা

আর চান-জুসনার নাগাল ফকফকা,

কালা কাজলের চোক দুইডা তুমার

কত কতা কইতো হারাবেলা।


তুমি হ্যাইসলে ডালিমের কুয়া খুইল্যা পড়তো।

কতজনে বিয়া করতে চাইছিলো।

কাওরে বিয়া কল্লা না,

দ্যাশে মুক্তিযুদ্ধ আইলো, তুমিও ঝাঁপাইয়া পল্লা,

কুনে যে গেলা যুদ্ধের নয় মাসে,

কেও তুমারে খুঁইজ্যাও পাইলো না।

বিজয়ের দিনে হগ্গলে ফিরা আইলো, 

তুমি আইলা না।

পরে হুনলাম, পাকিরা তুমারে নির্যাতন কইরা

মাইরা ফালাইচে।

এহন এ্যালাকার মাইনষে কয়, 

তুমি বীরাঙ্গনা নারীর খেতাব পাইচো।

এ্যাতে কার কী অইছে, বুজি?

তুমার মায় এহনো কাঞ্চি কোনাত বইয়া

কান্দে, আর কান্দেÑ খালি কান্দে

চোক দুইডারে আন্ধা কইরা ফালাইছে।


বছর বছর বিজয়ের দিনডা আইলেই

বুজি, তুমার কতা যে মনে পড়ে,

হুদা আমি না, বেবাকেই তুমার কতা কয়।


(মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় মুক্তিযুদ্ধের কবিতা)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা