মতিন রায়হান
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৩:৫৫ পিএম
সকালের নরম রোদের মতো আমার শৈশব
প্রতিদিন হাত নেড়ে ডাকে :
‘এসো, পা মেলে কাছে এসে বসো
তোমার পোশাক থেকে উড়ে যাক
রঙিন প্রজাপতিগুলো
নিমার বন্ধন খুলে
দেখাও তোমার বুক’
আমার শৈশব যা যা বলে
আমি ঠিক বাধ্যগত শিশুর মতো তাই তাই করি
সকালের রোদই কি তবে আমার শৈশব?
যার আলোকচ্ছটায় আঁকা
এক স্বল্পদৈর্ঘ্য জীবন!