রুদ্র আরিফ
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৩:৫০ পিএম
কবরে ঘুমিয়ে আছে ঘাস, বিষাদী দুপুরে দূর থেকে ভেসে আসে শোকসংগীত, তুমি-আমি আধো-ঘুমে, আধো-প্রেমে ভাবি, পৃথিবীর সমান বয়সি জীবনস্পৃহা কী নিদারুণ গুলিবিদ্ধ হয়ে, স্মৃতিস্তম্ভে এঁকে দিয়ে গেলো টগবগে লাল গ্রাফিতি
আমাদের যুদ্ধের ঘোড়া ফেরেনি আস্তাবলে: বিলবোর্ডে হ্রেষা ডামস বাজে