এনাম রাজু
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৩:৪৭ পিএম
ফারাক্কার ফাঁদে পড়ে যে জীবন ভেসে যায়। সে জীবন ঝুলে থাকে ফেলানীর মতো নাকি ভেসে যায় ফেঁসে যাওয়া পাখির মতো।
মাছের ঘেরের গল্প জানি, অল্পস্বল্প গল্প জানি মাছের। মুক্ত ভিসা নিয়ে যারা এ বাড়ি-ও বাড়ি জলে আসা-যাওয়া করে। পাখিরও ভিসা নেই। সেও আসে যায়। পিপীলিকা হেঁটে এসে হেঁটে যায়, কেঁচো সাপ আসে যায় গড়িয়ে গড়িয়ে জড়িয়ে সে রাখে আনন্দ যৌবন।
আমার গল্প শুধু ফাঁদে পড়ে কাঁদে...