মাহফুজা অনন্যা
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৩:৪৬ পিএম
শব্দহীন-লোহা
ধুলো- হালকা
ফিরে আসে না, থেকে যায়!
সন্ধ্যার বিষাদ-নীল
আগুনের আত্মহত্যা-লাল
গোপন চিঠি Ñ সবুজ না হয়ে অপমানের মতো সাদা পৃষ্ঠার স্থাপত্য হয়ে আছে!
অবাক্যের ধ্বংসস্তূপে হাঁটি
অবজ্ঞার শিলালিপিতে অনন্যা নিখোঁজ
তবু ভালোবাসি;
নির্মমতাকে ছুঁয়ে অনুভব করি
অপমানও শিল্প হতে পারে!