× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেলায় ইমন চৌধুরী'র নতুন উপন্যাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬ পিএম

কথাসাহিত্যিক ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘অন্য কেউ অন্য কোথাও’।

কথাসাহিত্যিক ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘অন্য কেউ অন্য কোথাও’।

অমর একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে এ প্রজন্মের পাঠকপ্রিয় কথাসাহিত্যিক ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘অন্য কেউ অন্য কোথাও’। উপন্যাসটি প্রকাশ করেছে গ্রন্থকুটির। 

নতুন উপন্যাস সম্পর্কে লেখক বলেন, ‘এ উপন্যাসের শুরুতেই এসেছে সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা দখলের প্রসঙ্গ। তবে এটি রাজনৈতিক উপন্যাস নয়। পাঠককে সময়ের কথা স্মরণ করিয়ে দিতেই সাবেক এ সেনাশাসকের ক্ষমতা গ্রহণের প্রসঙ্গটি এসেছে। মূলত আশির দশককে কেন্দ্র করে রচিত হয়েছে এ উপন্যাস। ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টিকটকবিহীন সে সময়ের গল্প তুলে আনার চেষ্টা করেছি আমার নতুন এ উপন্যাসে। একটি জেলা শহর, একটি সরকারি কলোনি, বিভিন্ন জেলা থেকে বদলির সুবাদে আসা অসংখ্য পরিবার। তাদের সুখ-দুঃখ, প্রেম, বিচ্ছেদের আখ্যান-অন্য কেউ অন্য কোথাও। এ উপন্যাস অনেক পাঠককেই স্মৃতিকাতর করে তুলবে।’

উপন্যাসটির প্রচ্ছদ করেছেন রিয়াজুল আলম শাওন। ১২৮ পৃষ্ঠার এ উপন্যাসটির মলাট মূল্য ৩৫০ টাকা। এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন বুকশপগুলো থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা