× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

গ্রন্থি

হাসান হাফিজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৪:১৯ পিএম

গ্রন্থি

শীতে চাই ওম

কোথায় যে পাই

অধরাই থাকো, ওগো নারী দূরের পিয়াসী

কখন ঘুমিয়ে গেল ঝাউপাতা, নিঝুম নিদ্রায়

আলতোমৃদু কম্পনে ও শিহরনে

আবারও মিলন হবে মনে মনে

অপেক্ষানিশীথে একা জেগে থাকি


একাকিত্বে কত যে বেদনাকষ্ট

শুধুমাত্র দূরের তারাই জানে

পরবর্তী শীতে হয়তো পুনরায়

দেখা হবে অসময়ে শত্রু অবেলায়

আয়ুধূপ সবটুকু উড়িয়ে পুড়িয়ে

মিলনের স্বপ্ন বুঝি নিরলে শুকায়...

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা