কবিতা
মাসুদুল হাসান রনি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৩:৩২ পিএম
সময় পেলেই বারান্দাতে
ছুটে যায় খুকি
গ্রিলে চিবুক ঠেকিয়ে সে
দেয় উঁকিঝুঁকি।
কি দেখিস মা? খুঁজিস কিছু
রোজ এমন করে?
বইছে হাওয়া ঠান্ডা লেগে
পড়বি তো জ্বরে।
প্রশ্ন শুনে খুকির সেকি
উচ্ছ্বাস ও আবেগ
আব্বু তুমি জানো না তো
আকাশের অই মেঘ-
বন্ধু আমার, কত কথা
হয় তাদের সাথে
প্রতিদিনই ভেলায় চড়ে
সন্ধ্যা, রাত, প্রাতে
যাচ্ছে ওরা দূরে কোথাও
আকাশপাড়ের গাঁয়
আমারও খুব ইচ্ছে জাগে
উঠতে ওদের নায়।