ফখরুল হাসান
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৭ পিএম
তোমাদের থেকে পাওয়া বেদনার ভাষাগুলো
জিন্নার উর্দুর চেয়েও মর্মস্পর্শী।
ব্যর্থ কথার বর্ণমালা ধীরে ধীরে হচ্ছে উন্মাদ।
ভুল স্লোগানের শব্দে হৃদয় ক্রমশ হবে নিঃসঙ্গ
শৃঙ্খলার দেয়াল লেখা মৌন ঘৃণা একদিন...
লাঞ্ছিত, বিধ্বস্ত প্রেমের প্রতিনিধির দীর্ঘশ্বাসে
প্রলয়কাণ্ড ঘটবে, বয়ে যাবে অন্তর্বেদনার নদী।
বিরহের তীব্র আর্তনাদে ডানা ঝাপটায় প্রেম।
প্রেমিকেরা যন্ত্রণায় জর্জরিত মন নিয়েও
মারণাস্ত্র হাতে নিয়ে হব না বিপ্লবী।
গুচ্ছ গুচ্ছ ফুল নিয়ে আসবে নতুন মালী।