কবিতা
রাজিয়া সুলতানা ঈশিতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১০:২২ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১০:২৩ এএম
জীবনের কোনো না কোনো প্রান্তে
গিয়ে তোমার আমার দেখা হবেই,
আমি অন্তত এই বিশ্বাস করি,
সেই বিশ্বাসই আমাকে জীবনের
দিকে ধেয়ে নিয়ে যাচ্ছে অনিমিখে অনিমেষ।
তুমি কোথা লুকাবেÑ
আমি জীবনের প্রত্যন্ত গহ্বরে অভিযান চালাচ্ছি,
সমুদ্রগর্ভ থেকে শুরু করে চন্দ্রাভিযান,
কোনো কিচ্ছুটি আমি ছাড় দেব না।
তুমি জেনে রেখোÑ
আমি যদি না-ও পাই তোমায়,
জীবনের এক মুখে তুমি স্বীয় এসে
দাঁড়াবে আমার সামনে,
বিশ্বাস করো দাঁড়াবে!
তাই আমি লিখে রেখে যাই আমার প্রতিটি ঠিকানা,
কে জানে কোন দিন তুমি এসে দাঁড়িয়ে থাকো বন্ধ দুয়ারে!