× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

দুটি কবিতা

কামরুল আলম সিদ্দিকী

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ০৯:১৫ এএম

দুটি কবিতা

হেমন্তের রাত

ঘুমুতে চাই, পারি না, হেমন্তের রাত করে

দুঃখদিনের কানাকানি।


চিরদুখী শুয়ে থাকা লাইন চাপা দিতে দিতে

পাশ কেটে ভোরের ট্রেন চলে গেছে নিজের বাড়ি।


অদৃশ্য কোন দেহপোকার আনন্দ-শিকার হয়ে

বিরামহীন কামড়ে জেগে থাকি শেষরাতে!


দূরের আজান হতে জীবনের ধ্বনি দিয়ে

অমন নৈঃসঙ্গ্যে জানান দিল কেÑ বেঁচে আছি!


মৃত না জীবিত কে আর হিসাব রাখে হিসাবের শেষে,

কেবল মা কুঁজো হয়ে বারবার খোঁড়াতে খোঁড়াতে

শীত ভেঙে আসেÑ ঠান্ডা কদুর তেলশিশি নিয়ে।


এখন টিকটিকিও ভেঙে দেয় আরামের ভাতঘুমÑ

কোনো এক আগনে ঝরে যাওয়ার 

কালঘুম যদি হঠাৎ চলে আসে,

গাজার তাবৎ জঘন্য বিস্ফোরণ 

কানে এসে বিদীর্ণ হলেও

জাগব না আর বিচিত্র পৃথিবীতে!


আন্ধারমানিকে একদিন

আন্ধারমানিকে আছো বসে ভাদর গাদল দিন,

প্রত্নমানিক হতে চেয়েছো, ভগ্ন কানাই সেদিন!

অথচ একদা বাসি হবে, ভালো বা মন্দ কোথাওÑ

রাত্রি বা দিনের মধ্যে হবে, নির্বাসিত একদিন!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা