× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

এই প্রেম অনন্ত বিরহ

মতিন রায়হান

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ০৯:৩০ এএম

এই প্রেম অনন্ত বিরহ

খুলে খুলে এবার তোমার ভিতর দেখাও

ভিতরের গল্পে আবারও আন্দোলিত হতে চাই

বাইরের আবরণ দেখতে দেখতে

বড়ো বেশি ক্লান্ত আজ

রক্তবৃষ্টি-লাঞ্ছিত স্বদেশ

গ্রাফিতিতে কার মুখ ভাসে?

আমার সন্তান যেন হাবুডুবু খায়

উষ্ণ রক্তস্রোতে

কখনোবা গলে যায় বরফের মতো

এক অক্ষম পিতার মতো আমি শুধু চেয়ে চেয়ে দেখি

ডানা তোলা অগণন বজ্রমেঘ

আমাকে আড়াল করে চলে যাচ্ছে দূরে...

এই প্রেম অনন্ত বিরহ

জল-বায়ু আর আগুনের কাছ থেকে কেনা

আমার নিজের বলে কিছু নেই

গোপনতাকামী কিছু দুঃখ ছাড়া

তবু ধরে আছি গুণটানা হৃদয়ের অদৃশ্য সুতো

তুমি কামে আর প্রেমে আমাকে জাগাও

আমি প্রেমসুধা পান করে পৃথিবীর পরতে পরতে

প্রতিদিন বলে যাই অগণন সঙ্গমের গল্প!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা