× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

প্রেমের সনেট

সিকানদার কবীর

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ০৯:২৮ এএম

প্রেমের সনেট

দিনদিন তিলে তিলে বাড়ে শুধু মায়া

অজান্তে মনে যদি পড়ে কারো ছায়া

তুমি তাকে জেনে নিও অতি আপন

অন্তরে বসায়ে তাকে করিও যতন।

যদি সে দূরে থাকে আকাশ যেমন

নদী হয়ে বুকে তারে রাখিও তেমন

তোমাকে মনের মাঝে লুকিয়ে রেখে

যখনই তৃষ্ণা পায় তোমাকে দেখে।


বলে দিও তুমিও তারে যা কিছু কথা

মরে গেলে অগোচরে রয়ে যায় ব্যথা।

হৃদয়ের উতল হাওয়া মানে না মানা

গন্তব্য তো কারোরই থাকে না জানা।

মনের নাগাল যদি মন নাহি পায়

জীবনভর রক্তপাতে কাঁদে হৃদয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা