× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেক্রোফিলিয়া

জান্নাতুল মাওয়া

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ০৯:২৭ এএম

নেক্রোফিলিয়া

আমি পড়ে আছি।

গতকাল রাতে আত্মহত্যার পর থেকে

এই মেঝেতে মাদুর প্যাঁচানো

অন্ধকার ডোমঘর

শেষ এত অন্ধকার দেখেছিলাম যখন আমি পনেরো।

মায়ের ওপর রাগ করে লাইট আর দরজা 

জানালা বন্ধ করেছিলাম, সেদিন।


আমি মেঝেতে

আমার গলার যে দিকটা কেটে 

গেছে জরজেট ওড়নায়

সেখানে পিঁপড়ার লাইন।

লম্বা লাইন!


খানিক বাদে,

একটা ছেলে এলো।

বয়স চব্বিশ কি সাতাশ

এক ধাক্কায় আমাকে মাদুর থেকে বের করল।

তারপর

আমার লাল পাজামার ফিতা ধরে টান মারল!


আমার একটুও মন খারাপ হলো না।

যখন বেঁচে ছিলাম তখন হয়েছিল!


এই ছেলেটিও তাই করল

যা আমার প্রেমিক করেছিল!


গত রাতে আমি আসবার পর চারটা লাশ ও কেটেছে।


কিন্তু আমি মেয়ে বলেই ওর একটু খেতে ইচ্ছে করল।

ও খাচ্ছে...

কিন্তু আমি তো অনুভূতিহীন!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা