× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

তবু হেমন্ত আসছে

নাসির আহমেদ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ০৯:০৭ এএম

তবু হেমন্ত আসছে

ভোরের শিশিরে ছিল শিউলির সখ্য

হিম হিম ভোর এবং সান্ধ্য-কুয়াশা

পাতার জানালা গলিয়ে তখন আসতো

উড়ে গেছে সেই হেমন্ত পাখি-স্বভাবে!


ধুনরি ধুনতো কার্পাস তুলো উঠোনে

আসন্ন শীতে নকশিকাঁথার স্বপ্নে

বাবা ফিরতেন সাইকেলে বেল বাজিয়ে;

হেমন্ত আসে, বাবা আর ফিরে আসে না।


মায়ের তখন ব্যস্ততা খুব উঠোনে

শুকোতে দিতেন নতুন আমন রৌদ্রে

চালের পিঠায় নবান্ন হবে বাড়িতে

মাটির তলার আলু হবে শিং-মাগুরে।


নবান্ন নেই, পুকুরও এখন শূন্য

কাশফুল খুঁজে পেতেও গলদঘর্ম

কোনো মাছ ঘাই দেয় না তো জলাশয়েতে

তবু হেমন্ত আসে শৈশব সঙ্গী!


ঘাসফুল যেন ঝরে গেছে সব আড়ালে

তবু হেমন্ত কী চাইতে হাত বাড়ালে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা