× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

আবর্তমান

মারুফুল ইসলাম

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ০৯:০৫ এএম

আবর্তমান

ঘরে ও বাইরে তোর জুড়ি পাওয়া ভার

অভিনয়ে তুই সবার ওপরে সেরা

পাদপ্রদীপের আলোর বৃত্তে তুই

অন্ধকারের বহির্বৃত্তে ঘেরা


চোখের আড়ালে বাতাসে চোখের জল

কাটা ঘুড়ি হয়ে দীর্ঘশ্বাসে উড়ি

জমার আদলে সঞ্চয়ে ব‍্যয়ভার

সময় হচ্ছে সন্তর্পণে চুরি


পিচ্ছিল থেকে পিচ্ছিলতর ভূমি

তার মাঝে তুই কী করে বাঁধবি বাসা

দেহঝরা ঘামে আমি তো দিনমজুর

রক্তপ্রবাহে শত জন্মের চাষা


এনেছি নিজের পরিচয় নিজে লিখে

এসেছি নদীর তীরভাঙা ঢেউ বুকে

বুঝেছি আদপে সত‍্যিমিথ‍্যে মিছে

চাইছি যা কিছু হিসেব যাক-না চুকে


এই হেমন্তভরা দুরন্ত ঘৃণা

ফসলের সোনারং মুছে যায় দ্রুত

উত্তর বলে ফিরে চাই দক্ষিণা

প্রেমের প্রবাদে তবু আমি আপ্লুত

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা