কবিতা
সোহরাব পাশা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ০৯:০৩ এএম
হেমন্তের সন্ধ্যায় হলুদ হাওয়ায়
প্রতিধ্বনিত হচ্ছে মৃত্যুগন্ধের শব্দ
কেউ বলে না কিছুই,
দূরে কোথায় দাঁড়িয়ে থাকো
গোধূলির এই উজ্জ্বল সন্ধ্যায়
শূন্যতার ভিড়ে কাকে তীব্র ডাকো তুমি
করুণ তোমার পাশে,
নিয়তই হিসেব মেলে না, কে কাকে ভালোবাসে
গহিন আগুন-আঁধারে নিভৃতের মায়ায়;
হেমন্ত কাটছে খুব রাত্রির ইঁদুরে
মৃত্যুগন্ধ ঋতু
শূন্যতার বিরুদ্ধে সবাই একাÑ
স্বস্তির কথা বলে না কেউ,
এতগুলি রাত্রি গেল ঘুমের মধ্যেই
শেষ ট্রেন ছেড়ে যাচ্ছে
তুমি এলে না ---!