× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

হেমন্তে

অনিরুদ্ধ আলম

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭ এএম

হেমন্তে

হেমন্তের মতো এখানে ঘুরে যাও

এঁকেছ ঝরনাটে বেলার চিৎকার

কোথাও হার্দিক হলদে পাখিটাও

নিয়েছে বুঝে নীল রঙের পারাপার।


গিয়েছ সৈকতে। কুড়ালে বাঁকা ঢেউ

কুরুশ কাঁটা দিয়ে হয়তো আঁকা ঢেউ!

বালির বাড়িজুড়ে কিছু কি অনুরাগ

বংশপরিচয় খুঁজেছে এন্তার?


আত্মতৃপ্তির দোহাই দিয়ে ফের

তারার ব্যাকুলতা জোনাকি হলো ঢের।

সাক্ষ্যহীন ভোর কীভাবে শতভাগ

বন্ধ দোরটার মূলত অধিকার?


ব্যস্ত পোশাকের আয়েশে মেঘগুলো

মাখে না গোধূলির বাতিল কোনো ধুলো।

তোমার রাঙা পায়ে মেলেছ যদি দাগ

পথের বুকে তা তো তুমুল তোলপাড়!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা