মাসুদ মুস্তাফিজ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ০৯:০১ এএম
পৃথিবীর নীলিমার চেয়ে অন্য কোনো দূরত্ব নেই-নেই আর গন্তব্য
সজিনাফুলের সাধ বাতাসে নীল আলো জমছে আর কমছে ভিন্নচোখে
জানিÑরঙ ভোলা কেবল রঙের সমষ্টি কালোÑ
চাঁদ ভাঙে অন্বেষণের সুনীল চিহ্নে আলোর কৌতুকে!
আমার হারিয়ে যাওয়া মহুয়া-মাতালমন
সহস্র খণ্ডিতবোধে তখন চেনাধানের গন্ধে সেই কৃষ্ণ অঞ্জনিকা তুমি
এক পরিকীর্ণ আকাশÑএই আকাশে একধরনের প্রেম আছে
তুমি শব্দের ভেতর আকাশ আর সময়Ñ
মন মানেই এই ছন্দের মুখোশ সময়ের বাইরে
বহুত্বময়ী সত্তার অল্পবিস্তর মনের অধ্যাত্ম!