কবিতা
ফেরদৌস জান্নাতুল
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ০৮:৪১ এএম
আমার আকাশ আমিই ছুঁতে পারি নাÑ
এই বলে বৃষ্টির দল চলে গেল;
অজস্র হস্তরেখা ধুয়ে গেল,
মুছে গেল খড়িমাটির আঁকিবুঁকি।
মৃত্যু একটি নিশ্চিত অন্ধকার
স্পর্শের চক্রাকারে কেবল ঘোরে,
হৃদয় থেকে উন্মোচিত চঞ্চলতার ঘ্রাণÑ
এই আকাশ জুড়েই খেলা করে।
এ এক ভরাট আঁধারের কাল
দাঁড়িয়ে থাকা কাঠের ঘোড়াটির দিয়ে তাকিয়ে দেখি,
কালচক্র;
ছুটতে চাইলেই ছায়া টেনে ধরে
দেহের নিকষ কালো অন্ধকারে।