কবিতা
অলোক আচার্য
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ০৮:৩৭ এএম
এক ফোঁটা রক্ত পেলে
পাতালের গভীরে ডুব দেয় মাছ
সালেহার উনুনে তখন লাকড়ির ধোঁয়া ওড়ে।
যারা বেঁচে থাকে
মিছিলে অথবা সময়ের উচ্ছিষ্ট খেয়ে
জীবনকে ছেড়ে দেয় তীরের ডগায়
রাত ভোর হলে তারা জমা হয়
বিন্দু বিন্দু পরিমাণেÑ শিশির হয়ে।