কবিতা
সরকার মাসুদ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১০:১১ এএম
শিল্পকর্ম : জামাল আহমেদ
পাহাড়ের ওপর শরতের নীল আকাশ
শিশুর অশ্রুধোয়া চোখের শাদা অংশ
আর মৌনতার বিষণ্নতার অনুভূতিজড়ানো
শেষ হয়ে আসা শারদীয় বিকেল
ফিকে বাদামি আলো---
এই সমস্ত কিছুর সারমর্ম আর
ঝর্ণার বিলাপে মেশানো জীবনের
অম্লমধুর গান আমি রেখে যাবো
তোমাদের সকালবেলার চায়ের টেবিলে!