× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

সম্প্রীতি

মাসুদ খান

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১০:০৫ এএম

শিল্পকর্ম : জামাল আহমেদ

শিল্পকর্ম : জামাল আহমেদ

পাহাড় সমতলের মানুষ

শিশু কিশোর নারী পুরুষ

পশু পাখি গাছগাছালি

বিড়াল এবং কাঠবিড়ালি

সবাই তো এই জল-টলমল

অবাক দেশের অবাক নাগরিক।


উৎসবে আর দুঃখ-শোকে

দুর্যোগে আর দুর্বিপাকে

সুসময়ে দুঃসময়ে

সাহসে আর ভয়-অভয়ে

একই সুরে সমস্ত প্রাণ

উঠছে বেজে, এটাই স্বাভাবিক।


ভেদবুদ্ধি, ঝগড়া-ফ্যাসাদ

বৈষম্য হিংসা বিবাদ

আলাই বালাই ষাট হয়ে যায়

ঐক্যবদ্ধ থাকলে সবাই।

লক্ষ্য যদি অভিন্ন হয়

সকল বাধা তুচ্ছ, সাময়িক।


জীব অণুজীব বৃক্ষ জড়

পাহাড় নদী আর সাগরও

মানুষ পাখি কীট ও প্রাণী

সব প্রকৃতির অংশ জানি

পরস্পরের এই যোগাযোগ

খুব স্বাভাবিক জৈব-প্রাকৃতিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা