× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

পুনর্জন্ম ২০২৪

রুদ্র আরিফ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১০:০০ এএম

শিল্পকর্ম : জামাল আহমেদ

শিল্পকর্ম : জামাল আহমেদ

শৈশবের নদীতীর থেকে আচমকা উড়ে যায় কাশফুল

তুমি হারিয়ে যেতে থাকো অলিগলির খোঁপে,

আমাদের স্মৃতির ভেতর কেবলই কবর খোঁড়ার ধ্বনি বেজে ওঠে


কবিতা শুনব বলে দাঁড়িয়েছি আমরা স্যালুনের দুয়ারে

তোমার চুলের স্মৃতি ক্যানসার-ঘ্রাণে মিশে যায় নির্নিমেষ,

আর মুহূর্তের ভেলকিতে শহর ছাপিয়ে জেগে ওঠে নদীÑ 

তরঙ্গ মহিমায়


তার বুকে বুক চিতিয়ে চকচকে নতুন চর চিরন্তর হাসে


কংক্রিটে বাঁধানো নদীর দেয়ালে কাশের বদলে রডের কংকাল, তবু

নদী গান গায়, হয়তো দূরাহত কোনো বিলাপী সংগীতে; তবু

বয়ে যায় নদী, বয়ে যায় শৈশব-শব; তবু দেখি দিগন্ত ছাপিয়ে

থাকা-না থাকার প্রত্ন ঘোরেÑ

আমার শৈশব আমার শৈশবের নদীর মতো দীঘল ও গভীর হয়ে বাঁচে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা