কবিতা
ফখরুল হাসান
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৪ এএম
শিল্পকর্ম : জামাল আহমেদ
কাশবন আজ বিষন্ন, ভগ্নহৃদয়ে নেই কোলাহল
প্রিয়ার চোখের কাজল ন্যায় মেঘাচ্ছন্ন আকাশ
বর্ণিল সাদা মেঘ আত্মগোপনে অথবা যাযাবর
শরৎ বনে রাবণ ঢুকেছে শাঁখের করাত নিয়ে
তাই দুঃখের গল্প হয়ে আকাশ থেকে ঝরে জল।
শরতের ফুল ফল পাতা ভীষণ হিংস্র হয়ে গেছে
ভ্রমর স্বরূপ বদলে হয়ে গেছে মাংসখেকো বাঘ
জল আর কালো মেঘে তলিয়ে যায় শুভ্র সময়।
ব্যর্থ প্রেমিকের শুধু প্রতীক্ষা, শরৎ বনে দুলবে
কাশফুল! আকাশ হবে প্রেমময় শুভ্র-নীল।