কবিতা
বঙ্গ রাখাল
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫২ এএম
একাকিত্বের নিশানা
আমার বুকে পুঁতে
ঠিক করে নাও তোমার সঙ্গ।
আমার কোনো সিলেবাস নেই
তাড়িত-মোথিত হয়েই আমি
স্বচ্ছ গণতন্ত্র চাই না
চাই সঙ্গীহীন গণতান্ত্রিকতা
যেখানে আমি স্থপতিÑ তোমরা নির্বাসিত।