× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

জীবন এক অপচয় উপসর্গ

লুৎফা শাহিন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১১ এএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১২ এএম

চিত্রকর্ম : গ‍ুপু ত্রিবেদী

চিত্রকর্ম : গ‍ুপু ত্রিবেদী

বাড়ি থেকে কেউ যায় নাÑ আসলে বাড়িতে কি কেউ থাকে!

কোথায় যাব আজ? অশ্রুস্নাত ভালোবাসাহীন ঘরে একা থাকিÑ

প্রতিদিন নিয়ম এবং শব্দচালক মুঠোফোনে স্বাধীনতার মৃত্যু হয়

প্রিয় বিষণ্নতা আর অপাঠ্য অনন্ত পুড়ে দুঃখগুলো কারণে-অকারণে

ছায়াশিল্পের মুদ্রণে দলবেঁধে হেঁটে যায় বাতাসের সংসারে

স্বপ্ন দৃশ্যায়নের শূন্যতা পুড়ে পুড়ে জীবনে উপরিপাত কাঁদেÑ শর্তহীন পিপাসায়

আকাশ কাঁদে, পাহাড় কাঁদে, সাগরও বোধহয় যুক্তিরোগী হয়!

সহজ প্রয়োজন জমা থাকে তরঙ্গে আর চোখের মেঘের বিষফুলেÑ

আমার অনুভবের হিরামন পাখিরা ঠোঁটে নিয়ে যাবে অব্যক্ত ভাষার বিরহ


একদিন হারিয়ে ফেলা অবজ্ঞার মহাগ্রন্থের সীমাবদ্ধতা রেখে

অসম্ভব ফিরে পাব কোনো কল্পনার বারান্দায়Ñ অভিভাষণে নয়

বিশ্বাস করোÑ বাড়ি আমার অসতর্ক ছাদের উপসর্গ!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা