মিসির হাছনাইন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১১:৫৮ এএম
হে নন্দনতত্ত্বের জীবন
নক্ষত্ররা খসবে আর কত…?
যখন মৃত্যুকে খুব শৈল্পিক মনে হয়
উত্তরের পৃথিবীকে ভাবি স্বর্গ।
আর ভালোবাসি আকাশ,
যেন বোতল ভর্তি সিরামিক দম
নদীর জলে ভাসে…
প্রিয় মানুষটা ঘুমিয়ে বুকের ভেতর
ওগো মৃত্যু সহজ প্রমিত সত্য
জেনেও, সদা তোমার নাম গাই;
একটা শৃঙ্খলিত মৃত্যুকে ভয় পাই না
যখন তুমি ঘুমিয়ে বুকের ভেতর…।