বর্ষামঙ্গল
জাহানারা পারভীন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১০:৩১ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১১:৪৬ এএম
একলা গাছ হয়ে জন্মেছি
ঘন জঙ্গলের রহস্যে
সকাল আর সন্ধ্যার দূরত্বে
একটা প্রজাপতি মথ হয়ে উড়ে যেতে পারে
ঘোর বৃষ্টিতে হেঁটে যাচ্ছে কিছু গাছ
এখানে সেখানে পাতার পোশাক
মানুষের কান্নার দাগ…
কেউ জানে বনের নাম
একাকিত্বের পরিণাম?