বর্ষামঙ্গল
সাকিরা পারভীন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১০:২৭ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১১:৪৬ এএম
এমন করে আষাঢ় নেমে এলো
এমন বিভোর আষাঢ়
ধূসর জমিন-মমিন অন্তরালে
নতুন কোনো উপগ্রহ নাসার
এমন পদ্মপাতার খবর নাকচ
নিরুত্তাপ এক ভাষার
কেমন চাষের উড়নচণ্ডী ফুলে
উলুধ্বনি কাঁসার
ভালোবাসার আসন পিদিম ফুঁ...
বিরল পাখি বিষের
বিরহটা আনন্দিত সুরে
অতলান্ত অসীম সীমারেখায়
হোঁচট খাচ্ছে কিসের!