বর্ষামঙ্গল
শোয়াইব জিবরান
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১০:২৩ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১১:৪০ এএম
দুঃখ নেমে এসেছে মনে, মেঘেদের মতো
তারা ছিল দূর দিগন্তরেখার ওপারে অথবা
বাতাসে ছড়িয়ে এদিক-ওদিক। চুল উড়িয়ে
যেন গ্রামে গ্রামে কামরাঙা খুব ধরেছিল।
আজ আমাকে একা পেয়ে সহসা ঝাঁপিয়ে এসেছে
ঝোড়ো বুনো বৃষ্টির মতো মাঝপথে
আর আমি ভিজে চলেছি কোনো বর্ষাতি ছাড়াই
দুঃখ, ভগ্নি আমার থাক তবে দুঃখিত
ভাইটির সাথে, দুঃখদিনে।