বর্ষামঙ্গল
ফারুক মাহমুদ
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১০:০৩ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১১:৪৫ এএম
যদি বয়সের কথা বলি-
দিনে এক দিন
মাসে ত্রিশ দিন
ঋতুর হিসাব যদি আসে
করেগোনা ষাট দিন বাড়ে
কোনো এক বৃষ্টিভোরে, প্রতিবেশিনীর
ফর্সা রঙের গোড়ালি দেখে
আমার নিভৃত সেই বালক বয়স
আন্তঃনগর ট্রেনের গতি রপ্ত করে
পৌঁছে গেল যৌবনের তুমুল স্টেশনে!
বৃষ্টি, সেদিনই তুমি প্রথম শেখালে
চোখের জলের দাগ মুছে দিতে চাই
অন্য কারও চক্ষুঝরা জল!