প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪ ১০:৩৪ এএম
আপডেট : ২১ জুন ২০২৪ ১৪:৩২ পিএম
আলোকচিত্র : নাসির আলী মামুন
নির্মলেন্দু গুণ কবি হিসেবে পরিচিত। তিনি শব্দের পর শব্দ সাজিয়ে সারা জীবন রচনা করেছেন কবিতা। তার কবিতা হয়ে উঠেছে বিপ্লবের হিরণ্ময় হাতিয়ার। তার কবিতা অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিনেমা। আবার অনেক চিত্রশিল্পী কবির কবিতার রূপকল্প ব্যবহার করে এঁকেছেন চিত্র।

কিন্তু কবি নিজেও যে একজন চিত্রশিল্পী। রঙতুলিতে এঁকেছেন অনেক ছবি। কবি তো রঙের জাতক। শিল্পসত্তা তার জন্মগত। তার বাবা সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী কলকাতা আর্ট স্কুলে কিছুকাল পড়াশোনা করেছিলেন। ২০০৯ সালে কবির আঁকা চিত্রকর্ম নিয়ে একটি প্রদর্শনীও হয়েছিল। তার কয়েকটি চিত্রকর্ম নিয়ে এই আয়োজন…