× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্মলবন্দনা

মুহম্মদ নূরুল হুদা

প্রকাশ : ২১ জুন ২০২৪ ১০:২২ এএম

প্রতিকৃতি : মামুন হোসাইন

প্রতিকৃতি : মামুন হোসাইন

তুমি কি নির্মল ইন্দু, সিন্ধু শশধর?

কালিদাস বাল্মীকির তুমি বংশধর।

প্রমিত বাঙালি পুত্র, প্রেমিক-বিপ্লবী,

জাতিপিতা মুজিবের মন্ত্রে মুগ্ধ কবি।

তৃপ্তির সৈকতে কবি পা রাখার আগে

তোমার অনঙ্গে দেশজাতিবিশ্ব জাগে।

যৃদ্ধহীন পৃথিবীতে শত্রুহীন খেলা

খেলিছ এ বিশ্ব লয়ে তুমি সারাবেলা।


নর নারী মাতা ভগ্নী যামিনী কামিনী

প্রণত প্রেমিক তুমি, জতুগৃহে চিনি।

তোমার পুরুষ জন্মে অগ্নির সঙ্গম–

বিত্তে চিত্তে নন্দনের কবি পারঙ্গম।

ঊনাশি পুরণ হলো শুদ্ধতার চাষী;

আনন্দে কুসুমখৈনী, মুখে আঁড়বাশি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা