হেনরী স্বপন
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ০৯:৩৭ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ১১:১০ এএম
হৃদয়ের সব গভীরতা
টলমল করে পরশ সাগরে...
অপ্সরার বিভায় ক্রমশ
মলিনতা ভরে উঠছে ময়লা খোলা...
রাস্তার ডাস্টবিনে সবাইÑযত্রতত্র ফেলে যাচ্ছে
ভাঙা গিটারের পাশে পটোল আলুর খোসা
দুর্গন্ধ ছড়াচ্ছে গিটারে ছেঁড়া তারের সিম্ফনি।