তাসনুভা অরিন
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ০৯:২১ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ১১:০৯ এএম
দুধের সরে মাতলে তামাশায়।
বলছো আমার জন্য এক
তোমার জন্য আরেক
যেন কেউ জানে না তোমার,
নাকের নিচের কোমল ইঁদুরটিকে।
ভুল বাদকের বাজনায়
ভিন্ন লাগে ডমরুর আওয়াজ।
তুমি অনুবাদ কোরো না পাখি চোখ
ডানার ভাঁজে ঘামের নোনা মেঘ।