× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না, এ কোনো যুদ্ধ নয়

খালেদ হোসাইন

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ০৮:৫৫ এএম

আপডেট : ০৭ জুন ২০২৪ ১০:৫৬ এএম

না, এ কোনো যুদ্ধ নয়

না, চোখ প্রস্তুত নয় এই দৃশ্য দেখবার জন্য!
গুলি ও বোমায় ঝাঁজরা হওয়া শত শত শিশুর
মস্তিষ্ক ও হৃৎপিণ্ড
আর এ রক্তস্রোত
যা ছড়িয়ে পড়ছে সকল সীমান্ত পেরিয়ে
দেশ থেকে দেশান্তরে, গ্রহ থেকে গ্রহান্তরে
আর বিবমিষার বোধে গা রি রি করছে ক্রোধে ও ঘৃণায়

না, এ কোনো যুদ্ধ নয়!
এ এক নির্বিকার নির্বিবেক হত্যাযজ্ঞ।
ভয়ার্ত শিশুর মুখ, ভয়ার্ত মায়ের মুখ
আর ভয়ার্ত পিতার মুখ---
না, এ কোনো মানচিত্র হতে পারে না গাজার।

এই যে স্প্লিন্টারে ফুটো হওয়া বুক
এ যদি জানালা না হয়ে ওঠে বিশ্ববিবেকের
উড়ে যাওয়া খুলি আর গলে পড়া মগজ যদি না
প্রতিবাদে দৃপ্ত করে তোলে আমাদের
সমস্ত ভূগোল-বিস্তৃত---
না, তাহলে মানবতা বলে আর কিছু নেই
কোথাও নেই, ছিলও না।

না, এ কোনো যুদ্ধ নয়।
এ শুধু মহাবৈশ্বিক গ্লানি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা