মাহী ফ্লোরা
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ০৮:৫৩ এএম
আপডেট : ০৭ জুন ২০২৪ ১০:৫৬ এএম
জলের গভীর হলে টের পাই
আমারও বন্ধ হয়ে আসে চোখ।
আমি আর খুলে রাখতে পারি না
নিঃশ্বাসের বোতল।
যতটুকু আলো আসে বুঝতে পারি
বিকেলের সাথে ছিল
রোদের অতল ষড়যন্ত্র।
প্রেমের কবিতা শুষে নিয়ে চলে যায় মন।
স্বপ্নের রাতে নেমে আসে শূন্য থেকে,
শূন্য থেকে নেমে আসে-
চমক লাগা জ্যোতিরিঙ্গণ!