× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীতীর যমুনা

হিজল জোবায়ের

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৬:১২ পিএম

নদীতীর যমুনা

নদীতীর যমুনায়

জাগা এই জনপদ

কত যুগ ঋতু আর

কত রৌদ্র-প্লাবন-

বহে অন্তবিহীন

শত বর্ণ বিভায়।


যত প্রার্থিত সুখ

জীবনের উপচার

ভরা এই জনপদ,

ফলে প্রার্থনাময়

এরা ভ্রাতৃসুলভ,

করে মৎস্যশিকার,

কালো বাচ্চাসমেত-

এরা জল-শুশুকের

সাথে সাঁতরে বেড়ায়,

সুখে জলপরীদের

বুকে স্তন করে পান।


দূরে, অন্তবিহীন

আলো পড়ছে কোথায়,

মাঠেÑসূর্যমুখীর

ক্ষেতে জ্বলছে আগুন


ওড়ে লোধ্ররেণুর

লোভে মত্ত ভ্রমর;

মৃদু বইছে বাতাস,

তাতে শস্যক্ষেতের-

বুকে ঢেউ খেলে যায় 


ভরা শস্যভাঁড়ার,

ফলে মৌসুমি ফল,

ঝুড়িভর্তি ফলের

শোভা গন্ধ বিলায়


বায়ু আর নদীস্রোত

থেকে ধার করে সুর

এরা গান বাঁধে, আর

সুখে বাদ্য বাজায়


এরাÑএই জনপদ

কোনো ধর্মকিতাব

কোনো দিন লেখে নাই,

এ জীবন থেকে তাই-

খুঁজে নেয় জীবনের

মানেÑনিংড়ে জীবন।


চলে ফুল প্রজনন,

দূরে, ওই শোনা যায়

কলহাস্য তাদের,

মুখে মদ ও তামাক,

মিঠা ফল ফসলের-

দিনে কমলালেবুর

বনে মস্ত আকাশ-

তাতে চন্দ্রালোকের

নিচে শয্যা সাজায়,

তারা আব্রু ছাড়াই

মাতে যৌনকাতর

জাগে লিঙ্গসমেত


ক্রমে জোছনা ঘনায়-

আকাশের বুকে চাঁদ

ঢালো জোছনা তোমার

জাগো মূক যত সুর,

বহুমিশ্রিত হও

বহুখণ্ড শিলায়

জমা বিদ্যুতে আর-

যত অব্যাহতির 

শেষে বৃষ্টিপতন।

 

আহা, মর্ত্যজীবন!

সাধু সন্ত তারাও

ফুলে অর্ঘ্য সাজায়


করে এই জীবনের

কাছে ফুল নিবেদন


আলো অন্ধকারের

মাঝে ধীর নদী বয়

বহে ঢেউ

ততোধিক

ধীরে বইছে সময়...

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা