× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ বছর আগের মামলায় ছাত্রশিবিরের সাবেক নেতাকে গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৪ ১৯:৩১ পিএম

আপডেট : ১০ মে ২০২৪ ১৯:৩৪ পিএম

গাড়িতে অগ্নিসংযোগের মামলায় রাজশাহীর পবা থানার ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মো. শাহাবুল ইসলামকে গ্রেপ্তার করে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। প্রবা ফটো

গাড়িতে অগ্নিসংযোগের মামলায় রাজশাহীর পবা থানার ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মো. শাহাবুল ইসলামকে গ্রেপ্তার করে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। প্রবা ফটো

৯ বছর আগে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় রাজশাহীর পবা থানার ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মো. শাহাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার (৯ মে) কিশোরগঞ্জের ইটনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ মে) এটিইউ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এটিইউ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মো. শাহাবুল ইসলাম শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে পবা থানা শাখার শিবিরের সেক্রেটারি থাকাকালীন পবার বাগধানী এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সরাসরি অংশ নেন। এ ঘটনায় শাহাবুল ইসলামসহ তার অন্য সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা হয়। মামলার পর থেকে শাহাবুল ইসলাম আত্মগোপনে চলে যান।

ওই মামলা ছাড়াও তিনি ২০১৬ সালে পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া একটি মামলার আসামি। দীর্ঘ ৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন তিনি। সম্প্রতি পবা থানা তাকে গ্রেপ্তারে সহায়তা চেয়ে এটিইউকে চিঠি দেয়। তার ভিত্তিতে এটিইউর এটিই রেঞ্জ কার্যালয়ের একটি দল শাহাবুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে পবা থানা পুলিশের তাকে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা