× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাত-মুখ বেঁধে মা-মেয়েকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১৫:৩৯ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১৮:৫১ পিএম

আসামি সালাউদ্দিন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

আসামি সালাউদ্দিন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে মা ও মেয়েকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সালাউদ্দিন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ভূইগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‍্যাব-৩ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ২০২০ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে একই সঙ্গে মা ও মেয়েকে হাত-মুখ বেঁধে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ করা হয়। সেই মামলায় সালাউদ্দিনকে যাবজ্জীবন সাজা দেয় আদালত। সাজার পর থেকে আসামি পলাতক ছিলেন। গতকাল শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ ভূইগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মা ও মেয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বাস করত। গ্রেপ্তার সালাউদ্দিন এবং মামলার অপর আসামি শাকিল ও হারুন একই এলাকায় থাকতেন। সালাউদ্দিন মামলার অপর আসামি শাকিল ও হারুনের সঙ্গে দিন মজুরের কাজ করতেন এবং তাদের সঙ্গে বেশিরভাগ সময় কাটাতেন।

মা ও মেয়ের পূর্ব পরিচিত ছিল শাকিল। সে অন্যদের জানায় ওই নারী তার মেয়েকে নিয়ে বাড়িতে একা থাকেন। পুরুষ না থাকায় ওই বাড়িতে নজর রাখে আসামিরা। পরে ২০২০ সালের ২ অক্টোবর রাতে ওই বাড়িতে এসে শাকিল দরজায় ধাক্কা দেন। শাকিলের ডাক শুনে দরজা খুলে বের হন মা ও মেয়ে। এ সময় শাকিলের সঙ্গে আসামি সালাউদ্দিন ও হারুন ছিল। পরে আসামিরা জরুরি কথা আছে বলে হাত-পা ও মুখ বেঁধে পালাক্রমে মা ও মেয়েকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ করে। ধর্ষণের বিষয়ে কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষকরা।

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে আসামিরা চলে গেলে ওই নারী স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানায়। ইউপি সদস্যের পরামর্শে ওই নারী বাদী হয়ে চুনারুঘাট থানায় শাকিল, সালাউদ্দিন ও হারুনের নাম উল্লেখ করে এবং আরও দুজনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর অভিযুক্ত সালাউদ্দিন ও শাকিল এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং কিশোর হারুন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের নভেম্বর মাসের ২১ তারিখ হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সালাউদ্দিন ও পলাতক শাকিলের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ‘রায়ের পর সালাউদ্দিন এলাকা ছেড়ে রাজধানীতে আত্মগোপন অটোরিকশা চালান। রাজধানীতে ৪-৫ মাস থাকার পর সে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভূইগড় এলাকায় চলে যায়। অপর আসামি শাকিল পলাতক রয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা