× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টার্গেটের সঙ্গে তাদের গাড়ির রঙ-নম্বরও বদলে যায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২১ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৪ পিএম

পণ্য পরিবহন সেবার নামে প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। প্রবা ফটো

পণ্য পরিবহন সেবার নামে প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। প্রবা ফটো

সারা দেশে পণ্য পরিবহন সেবা দেন তারা। তাদের একটি ট্রান্সপোর্ট এজেন্সি রয়েছে। কিন্তু কারও পণ্য তারা বুঝে নেওয়ার পর সেটি গন্তব্যে পৌঁছায় না। রহস্য উদ্ঘাটনে জানা গেল– একটি চক্র পণ্য পরিবহন সেবার নামে এভাবে প্রতারণা করে আসছিল। তারা একেক সময় একেকজনকে টার্গেট করত। যতবার কারও কাছ থেকে তারা পণ্য নিয়ে আসত, ততবার সেসব পণ্য নিজেরা বিক্রি করে দিয়ে ব্যবহৃত গাড়ির রঙ ও নম্বর প্লেট পরিবর্তন করে ফেলত।

শুক্রবার রাজধানীর মিরপুরের পল্লবী, কেরানীগঞ্জ ও লক্ষীপুর জেলা থেকে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেনরাজিব হোসেন, রাকিব হোসেন, শ্রী চয়ন কুমার ঘোষ ও রেজাউল করিম। এ সময় তাদের কাছ থেকে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক ও হাতিয়ে নেওয়া ৬৫টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

এ প্রসঙ্গে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘চক্রটি ১ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গার এক ব্যবসায়ীর কিছু পণ্য মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে একটি দোকানে পৌঁছে দেওয়ার চুক্তি করে। সাড়ে ১৫ হাজার টাকার চুক্তিতে খুলনা থেকে ট্রাকে করে পণ্যগুলো ঢাকায় আনা হয়। তাদের সঙ্গে ছিলেন ওই ব্যবসায়ীর কর্মচারী বিষ্ণু বিশ্বাস। ঢাকায় আসার পর কৌশলে বিষ্ণুকে গাড়ি থেকে নামিয়ে গন্তব্য পরিবর্তন করে ফেলেন চক্রের সদস্যরা। পরে তারা ব্যবসায়ীর সেসব পণ্য রাজধানীর বিভিন্ন মার্কেটে বিক্রি করে দেন।’

চক্রটির সদস্যদের গ্রেপ্তারে নেতৃত্ব দেওয়ার ডিবির পল্লবী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদ হাসান বলেন, ‘তারা প্রতিটি কাজ শেষ করে পণ্য পরিবহনে ব্যবহৃত গাড়ির নম্বর ও রঙ পরিবর্তন করে ফেলতেন। আমরা তেমন একটি প্রমাণ পেয়েছি খুলনা থেকে আনা পণ্য বিক্রি এবং গাড়ির রঙ পরিবর্তন করার সময়। খুলনা থেকে আনা পণ্যগুলো বিক্রির পর মেরুল বাড্ডার বাঁশপট্টি এলাকায় গাড়ির রঙ পরিবর্তন করার সময় হাতেনাতে জব্দ করা হয়। এ সময় ট্রাকটিতে লাগানো আগের নম্বর প্লেট ছিল না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা