× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেকে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৬

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ২১:৪৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ছিনতাই করা মোবাইল ফোন ও মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে জিম্মি করত ঢাকার উত্তরা এলাকার একটি চক্র। এরপর জিম্মি ব্যক্তিকে আটকে নির্যাতন। মোটা অঙ্কের টাকা আদায় করে ছেড়ে দিত। চক্রটি দীর্ঘদিন ধরে এমন অপরাধের পাশাপাশি নারীদের দিয়ে ফাঁদ তৈরি করে অপহরণের মতো অপরাধও করেছে। এসব অপরাধ করে এত দিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও শেষ রক্ষা হয়নি। 

সম্প্রতি এক নৌ কর্মকর্তাকে জিম্মি করে পুলিশের কব্জায় পড়েছেন চক্রটির ছয় সদস্য। 

গত শুক্রবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে চক্রের প্রধান ফাহিম আক্তার শুক্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখানা থানার পুলিশ। 

গ্রেপ্তার অন্যরা হলেন মো. মামুন মোল্লা, কাজী আহাদ হোসেন, রুবেল, ইমরান হোসাইন ও সালমা আক্তার। শনিবার (২০ জানুয়ারি) তাদের ৭ দিনের হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে আদালতে হাজির করে পুলিশ। 

পুলিশ জানায়, গত ১৫ জানুয়ারি আবদুল্লাহপুর এলকা থেকে নৌবাহিনীর ক্যাপ্টেন পদপর্যাদার একজন কর্মকর্তার মানিব্যাগ খোয়া যায়। রিয়াজ আহমেদ নামে ওই কর্মকর্তাকে তার মানিব্যাগ ফেরত দেওয়ার কথা বলে ফায়দাবাদ এলাকায় ডেকে নেয় চক্রটি। সেখানে একটি বাসায় তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। পরে স্বজনরা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে নেন। পরে দক্ষিণখান থানায় মামলা করেন নৌবাহিনীর ওই কমকর্তা। সেই মামলার সূত্র ধরে তদন্তে নেমে এ চক্রের সন্ধান পায় পুলিশ। 

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১৫ জানুয়ারি ঢাকায় নৌবাহিনীর সদর দপ্তরে যান ওই কর্মকর্তা। পরদিন চট্টগ্রামে ফিরে যাওয়ার জন্য আবদুল্লাপুর বাসস্ট্যান্ডে যান টিকিট কাটতে যায়। সেখান থেকে তার মানিব্যাগ খোয়া যায়। পরে চক্রের সদস্য ফাহিম হোসেন খান ওই কর্মকর্তাকে ফোন করে জানান, তার মানিব্যাগটি রাস্তার মধ্যে পেয়েছেন তারা। মানিব্যাগ ফেরত আনতে গিয়ে তিনি তাদের ফাঁদে পড়েন।

পুলিশের ধারণা, চক্রটি ওই কর্মকর্তার মানিব্যাগ ছিনতাই করেছিল। দক্ষিণখান পুলিশেরে একটি সূত্র জানিয়েছে, সংঘবদ্ধ এ চক্রে একাধিক নারী সদস্য রয়েছেন। তাদের দিয়েও নানা রকম ফাঁদ পেতে টার্গেট ব্যক্তিদের ডেকে নিয়ে অপহহরণ করে তারা। তাছাড়া চক্রটি ছিনতাই, চুরি, ডাকাতি থেকে শুরু করে নানা ধরনের অপরাধ করেছে।

পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণখান) মো. তরিকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ চক্রের দলনেতা ফাহিম হোসেন খান শুক্ত। তিনি দক্ষিণখান এলাকার বাসিন্দা। তিনি তার কিছু বন্ধুবান্ধব দিয়ে এ চক্রটি গড়ে তুলেছেন। তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা