× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণা চক্রের হোতাকে আটক করেছে পিবিআই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ২০:৫৫ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ২১:২১ পিএম

প্রতারণা চক্রের হোতাকে আটক করেছে পিবিআই

সেনাবাহিনী ও নৌবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারণার ঘটনায় চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা জেলা পিবিআই। শনিবার দিবাগত রাত ২টার দিকে সিলেট বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম হাবিবুল্লাহ। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট ও বিমানবাহিনীর সার্জেন্ট পদের দুটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে।  

রবিবার (৩ ডিসেম্বর) বিকালে এসব তথ্য জানান পিবিআই হেডকোয়ার্টারের (মিডিয়া অফিসার) পুলিশ সুপার আবু ইউসুফ। 

তিনি জানান, সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে নৌবাহিনীর অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ার কথা বলে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে একটি আবাসিক হোটেলে ভুয়া লিখিত পরীক্ষা নেন এবং পরীক্ষা শেষে ওই হোটেলেই তাদের ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়। 

তিনি আরও জানান, আসামি হাবিবুল্লাহ বাগেরহাটে থাকাবস্থায় নিয়োগ দেওয়ার কথা বলে নেত্রকোণার আটপাড়ার পাঁচজনের কাছ থেকে চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ২৭ জুলাই ভুক্তভোগী হাবিবুর রহমানের বাবা পিবিআই নেত্রকোণায় ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ করলে প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা উঠে আসে। এ ঘটনার ৫ মাস পর প্রতারককে গ্রেপ্তার করেছে পিবিআই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা