প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৯ পিএম
উদ্ধার করা চায়না দুয়ারী জাল।
কেরানীগঞ্জের বসিলায় তুরাগ নদ থেকে ৫০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তুরাগ নদে বসিলা ব্রিজ থেকে শৈলমাসি ঘাট পর্যন্ত অভিযান চালিয়ে এই অবৈধ জাল উদ্ধার করা হয়।
বসিলা নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, খোলামোড়া ঘাট থেকে শৈলমাসি ঘাট পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ২৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল পাওয়া যায়। প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যের এসব জালের বাজারমূল্য অন্তত ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।