× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ১৪ দিন পর টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১৫:৫৬ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ১৪ দিন পর টয়লেটের ট্যাংকি থেকে মিনু বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনু বেগম উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের উজ্জল শেখের স্ত্রী।

শনিবার (১৯ আগস্ট) বিকাল ৩টার দিকে তেঁতুলিয়া গ্রামের বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মিনুর মা সোনাই বেগম বলেন, চাচাতো ভাই উজ্জল শেখের সঙ্গে মিনুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শারীরিকভাবে নির্যাতন করত মিনুর স্বামী। ৪ বছর আগে উজ্জল শেখ গোপনে আরেকটি বিয়ে করে। গত ৫ আগস্ট সকাল ৭টা থেকেই মেয়ে মিনুকে পাওয়া যাচ্ছিল না। তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেয়নি এ বিষয়ে।

সোনাই বেগম বলেন, ‘গত ৮ আগস্ট বালিয়াকান্দি থানায় কুদ্দুস শেখের ছেলে উজ্জল শেখ, সোমসের শেখের ছেলে কুদ্দুস শেখ, কুদ্দুস শেখের স্ত্রী জহুরা বেগমকে আসামি করে অভিযোগ দায়ের করি। আজ টয়লেটের ট্যাংকির মধ্যে মেয়ের লাশ পাই। তারা পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনসহ আসামিদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা