× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৪ হজযাত্রীর টাকা আত্মসাৎ : সেই এজেন্সির মালিক গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১২:৪৪ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৪:৩৪ পিএম

গ্রেপ্তার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া। প্রবা ফটো

গ্রেপ্তার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া। প্রবা ফটো

রাজধানীর কুড়িলে অবস্থিত সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ৪৪ জন হজযাত্রীর টাকা আত্মসাতের অভিযোগে রবিবার মধ্যরাতে শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২ ও র‍্যাব-৯। 

সোমবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ সিনিয়ার এএসপি শিহাব করিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চলতি বছরে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য ৪৪ জন হজযাত্রীর কাছ থেকে বিভিন্ন প্রায় ৩ কোটি টাকা নেন সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া সাজিদুল ইসলাম ও তার শ্যালক শফিকুল ইসলাম। কিন্তু যাত্রীদের হজে না পাঠিয়ে টাকা আত্মসাত করে আত্মগোপনে চলে যান তারা।

এএসপি শিহাব করিম বলেন, হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটির বেশি মামলা করেন। এ ঘটনাটি সিলেটসহ দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের পাশাপাশি র‍্যাব এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ ও র‍্যাব-৯ এর একটি অভিযানিক দল অহিদুল আলম ভূইয়াকে গ্রেপ্তার করে। 

তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাত করার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পরপরই গ্রেপ্তার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা