× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২৩:৫১ পিএম

হাসপাতালে নিহতের স্বজনদের ভিড়। প্রবা ফটো

হাসপাতালে নিহতের স্বজনদের ভিড়। প্রবা ফটো

পাবনা সদর উপজেলার হিমায়েতপুরে পুরনো মোটরসাইকেল কেনার পর কাগজপত্র নিয়ে বিরোধের জেরে রিকো নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবক ও অভিযুক্ত ভোলা একাধিক মামলার আসামি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ছাতিয়ানি (পশ্চিম পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

রিকো ছাতিয়ানি (পশ্চিম পাড়া) গ্রামের ফারুকের ছেলে। তার নামে থানায় চাঁদাবাজি ও মাদকসহ ৬টি মামলা রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ভোলার নামেও চাঁদাবাজি ও মাদকসহ ৪টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ভোলার কাছ থেকে একটি পুরনো মোটরসাইকেল কেনেন রিকো। সেই মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে ভোলা মোটরসাইকেলের কাগজপত্র রিকোকে দেওয়ার সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ভোলার ছুরিকাঘাতে গুরুতর আহত হেন রিকো। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মোটরসাইকেলের কাগজপত্র চাওয়া নিয়ে ভোলাকে মারধর করেছিল রিকো। তবে সেই ঘটনায় ভোলা অভিযোগ করেনি। আজকে কাগজপত্র দেওয়ার সময় তাদের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হলে একপর্যায়ে ভোলার ছুরিকাঘাতে রিকো নিহত হেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগের পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা