× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ সম্পদ অর্জন

খাদ্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ২০:১৩ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ২০:৫৭ পিএম

দুর্নীতি দমন কমিশন। ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশন। ফাইল ফটো

জ্ঞাত আয়বহির্ভূত দেড় কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে খাদ্য অধিদপ্তরের সাবেক সহকারী উপপরিচালক মো. সিরাজুল ইসলাম ও তার স্ত্রী মোস্তফা সুলতানার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ আগস্ট) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এই দম্পতির নামে মামলা করেন।  

কমিশনের উপপরিচালক জনসংযোগ মুহাম্মদ আরিফ সাদেক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

এজাহারের বরাতে তিনি জানান, খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী উপপরিচালক মো. সিরাজুল ইসলামের নিজ নামে ৩ কোটি ১৪ লাখ ৭ হাজার ৬৭৭ টাকা সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। যেখানে তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৫৩৩ টাকা অর্জন ও তা ভোগদখলে রাখার প্রমাণ পায় দুদক। 

অপর মামলাটি করা হয় মো. সিরাজুল ইসলামের স্ত্রী মোস্তফা সুলতানার নামে। মামলাটিতে তার স্বামীকেও আসামি করা হয়। ওই মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালে ২৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশনে জমা করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ৩৫ হাজার ৩০ টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি।

এ ছাড়া মোস্তফা সুলতানা ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে স্বামী মো. সিরাজুল ইসলামের সহযোগিতায় পরস্পর যোগসাজশে নিজ নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৬ লাখ ৭৬ হাজার ১৪৩ টাকা অর্জন করে তা ভোগদখলে রাখেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা পরস্পর যোগসাজশে ভোগদখলে রাখার অভিযোগে সিরাজুল ইসলামের বিরুদ্ধে করা মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ও স্বামী-স্ত্রীকে আসামি করা অপর মামলায় তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা