× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরান ঢাকা কি আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণে, জবাবে যা বললেন ডিবি প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৫:২১ পিএম

ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত

ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘শাজাহানপুরে যুবলীগ নেতাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের নাম আমরা পেয়েছি। এ ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত, যারা মোটরসাইকেলে এসে পাহারা দিয়েছে এবং যারা মেরে পালিয়েছে তাদের নাম, ফোন নম্বর আমরা পেয়েছি। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করব।’

যেহেতু টিপু হত্যাও একই এলাকায়, সেহেতু এই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তারের পরে আমরা দেখব দুই ঘটনার মিল আছে কি না।

পুরান ঢাকা এখনও আন্ডারওয়াল্ডের নিয়ন্ত্রণে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেকেই তো গ্রেপ্তার আছে। তারা জেলখানায় রয়েছে। আমরা বুঝতে পারি, জেলখানায় গিয়েও তারা সলাপরামর্শ করে। গ্রেপ্তারের পর রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসা করব। আন্ডারওয়ার্ল্ডের কারা কারা এই কাজগুলো করে।

শাহজাহানপুরের গুলবাগ এলাকায় শুক্রবার রাত একটার দিকে অলিউল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়।

অলিউল্লাহর আত্মীয় মামুন বলেন, ‘রাতে বাসায় ফেরার পথে জোয়ারদার লেনে দুর্বৃত্তরা অলিউল্লাহকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা